February 2, 2026, 10:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে ধাক্কা লেগে অমিত সর্দার (২৪) ও রানা শেখ (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমিত সর্দার মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে ও রানা শেখ হচ্ছেন লিয়াকত শেখের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page