August 23, 2026, 10:50 am
শিরোনামঃ
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি রাজনৈতিক মতাদর্শ নয় ; পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে : আইনমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা অভিযোগে ২ জন আটক ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক কানাডার কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান তেহরানের দাফনের জায়গা ফুরিয়ে যাচ্ছে গাজায় ঢাকায় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভা ; সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম
এইমাত্রপাওয়াঃ

বাতিল হচ্ছে ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ শাসনামলে নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। নতুন করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের এক সভায় এমন সিদ্ধান্ত নেয় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ সভার নেতৃত্ব দেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য ইতোমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনের পরেই কার্যক্রমে হাত দেবে সংস্থাটি। এছাড়াও ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জানা গেছে, এরই মধ্যে দেশের ৬৪ জেলা থেকে চারশ’র মতো আবেদন এসেছে ইসিতে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

আগামী ডিসেম্বরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এজন্য সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page