April 12, 2026, 10:04 am
শিরোনামঃ
গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে মিয়ানমারের গরু ধরার সময় বিজিবির ওপর হামলা ; ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়িতে মিয়ানমারের গরু আটক করতে গিয়ে বিজিবির ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬টি বার্মিজ গরুসহ ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র পক্ষ থেকে জেসিও রেজাউল করিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় দু’টি মামলা দায়ের করে।

এদিকে আটককৃত চারজনকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃত আসামিরা হলো- কানতুমং তংচঙ্গ্যা (৪০), চুতিঅং তংচঙ্গ্যা (৩৬), সুমং তংচঙ্গ্যা (২৮) ও রইশসা তংচঙ্গ্যা (৬০)।

এর আগে শনিবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) নিয়ন্ত্রিত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি চাকমা পাড়ায় সরকারি শুষ্ক ফাঁকি দিয়ে বার্মিজ গরু পাচারের খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এই সময় ওই এলাকার গরু পাচারকারীসহ অজ্ঞাত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহাজাহান জানান, হামলার ঘটনায় দু’টি মামলা করেছে বিজিবি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক ৪ জনকে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page