April 12, 2026, 11:49 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান থেকে অপহরণের ১৬ দিন পর মুক্তি পেলেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রুমা থে‌কে অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনকে (৫৪) ১৬ দিন পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রুমার বগালেক এলাকায় তাকে ছে‌ড়ে দেওয়া হয়। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা তাকে ১৫ মার্চ অপহরণ করে।

রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হো‌সেন বলেন, ‘অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ারকে বিকে‌লে রুমার বগালেক এলাকায় ছে‌ড়ে দেওয়ার কথা শুনছি। তবে বিস্তারিত বল‌তে পার‌বো না।’

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‌মো. মামুন শিবলী বলেন, ‘দীর্ঘ ১৬ দিন পর শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে বান্দরবান সদরে নিয়ে গে‌ছে।’

গত ১৫ মার্চ রুমা উপজেলার কেওক্রাডং সড়কের কাজ দেখতে যান আনোয়ার। এ সময় ট্রাকচালক মো. মামুন (২৯) ও শ্রমিক আব্দুর রহমানসহ (২৭) তাকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সদস্যরা। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও তাকে আটকে রাখা হয়। ১৬ দিন পর শুক্রবার বিকেলে রুমার বগালেক এলাকায় তাকে ছে‌ড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর আনোয়ার স্থানীয় এক আর্মি ক্যাম্পে গিয়ে যোগাযোগ করলে সেনাবাহিনীর সদস্যরা তাকে বান্দরবান সদরে নিয়ে যায়।

এর আগে ৩০ মার্চ বিজিবির পক্ষ থে‌কে কেএনএফকে একটি শান্তির প্রস্তাব দেওয়া হয়। শান্তি প্রস্তাবের পরের দিনই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ারকে ছে‌ড়ে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page