October 12, 2026, 9:41 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে : মমতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক ভয়াবহ রেল দুর্ঘটনাকে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অ্যাকসিডেন্ট এবং একে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন। রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে ওই মন্তব্য করেন।

রেল দুর্ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ তদন্ত প্রসঙ্গে বলেন, সিবিআই কী করবে? ক্রিমিনাল কেস হলে তো ‘সিবিআই’ কিছু করবে। পুলওয়ামা দেখেননি? তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন। আজকেও ব্যাপারটা ‘ধামাচাপা’ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল! কোনও প্রমাণ নেই।’

মমতা বলেন, ‘আমি চাই, সত্যিটা বেরিয়ে আসুক। কিন্তু সকাল থেকে রাজ্যে ‘সিবিআই’কে  পাঠিয়ে দিয়েছে দিল্লি। কোলকাতার ১৪টা থেকে ১৬টা পুরসভায় ঢুকে গেছে! নগরান্নয়নে ঢুকে গেছে! এবার  কী  বাথরুমেও  ঢুকবে নাকি ? জিজ্ঞাসা করুন। ওয়াশরুমেও ঢুকবে এখন? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় দুর্ঘটনা ‘ধামাচাপ’ দেওয়া যায় না। প্রত্যেকটা আত্মার আত্মীয়রা কাঁদছে। আত্মাগুলো কাঁদছে। মনে রাখবেন তাদের শান্তি ফিরিয়ে দিতে হবে। তাদের আপনজনকে ফিরিয়ে দিতে হবে। আপনজনকে আপনারা ফিরিয়ে দেননি, কেড়ে নিয়েছেন। তারা কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু সঠিক ব্যবস্থা হোক, তদন্ত হোক। মিথ্যে কথা বলে আগুনকে কখনও ছাই চাপা দেওয়া যায় না।’

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে  গতকাল (বুধবার) সকাল থেকেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হানা দিয়েছে সিবিআই। সিবিআই  কর্মকর্তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে রাজ্যের একাধিক পুরসভায় পৌঁছন। তার আগে সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও যায় সিবিআইয়ের একটি টিম। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্যই তাদের এই অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এতবড় রেল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সরকার রাজ্যে সিবিআইকে পাঠিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page