October 29, 2026, 12:08 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার নেই : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিএনপি তো একটা সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কদিন আগে বিএনপির এক সদস্য কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মীরা পালিয়েছে।

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনসভা রূপ নেবে জনসমুদ্রে। গোটা রংপুর শহর হবে জনসভার শহর।

বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে তিনি বলেন, একনেকে বিল পাস হয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে হয়তো পূর্ণাঙ্গ স্টেশন করা সম্ভব হবে না।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page