September 7, 2026, 12:37 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বিএনপির আন্দোলনটা হচ্ছে নির্বাচন বানচাল করা : মাহবুবউল আলম হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিধিমালা সংশোধন করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির আন্দোলনটা হচ্ছে নির্বাচন বানচাল করা। তারা এখন বিশেষ দেশের ষড়যন্ত্রের ক্রীড়ানক হিসেবে ব্যবহারিত হচ্ছে। দেশবাসী দেখেছে, বিএনপি কোন কর্মসূচির আগে রাষ্টদূতদের বাসায়-অফিসে দৌড়াদৌড়ি করে আবার কর্মসূচির পরে যেয়ে রিপোর্ট করে। এটা অবাক করার বিষয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, এদেশে রাজনীতি করে এদেশের রাজনৈতিক দল তারা, অথচ বিদেশী দূতাবাসের পরামর্শে তারা রাজনৈতিক কর্মসূচি দেয়, তাদের কাছে রিপোর্ট করতে হয় এটা শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে নজিরবিহিন ঘটনা। এর মধ্যে দিয়ে প্রমাণিত বিএনপি তাদের নিজস্ব কোন রাজনৈতিক অভিলাস নয়, বিদেশী কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব করে যাচ্ছে তারা।

বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত আছে বলেন তিনি।

হানিফ আরও বলেন, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া দল, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করেই কিন্তু আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে এসেছে। সুতারাং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুব একটা লাভ হবেনা। সাধারণ মানুষের  যতক্ষণ সমর্থন আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে কোনভাবেই পরাস্ত করা সম্ভব হবেনা।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্টভিত্তিক একটি সংগঠন আইআরআই যে জরিপ করেছে সেখানেও কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এদেশের ৭০ ভাগ মানুষ মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে। এর মধ্যে দিয়ে প্রমাণিত যে এখনো ৭০ ভাগ মানুষের আস্থা জননেত্রী শেখ হাসিনার উপর আছে।

হানিফ বলেন, যতদিন দেশের জনগণের আস্থা জননেত্রী শেখ হাসিনার উপরে থাকবে, এই সরকারের উপর থাকবে ততদিন কোন ষড়যন্ত্র এই সরকারকে ঘায়েল করতে পারবেনা।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, নিয়ম মেনে এবং সরকারি প্রতিষ্ঠানের কাছে অনুমতি নিয়ে যেকোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে এতে কোন সমস্যা নেই। কিন্ত রাজনৈতিক কর্মসূচির নাম করে যদি কোন সহিংসতা করে, জ্বালাও পোড়াও করে তাহলে সেটাকে কঠোরভাবেই দমন করা হবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page