September 7, 2026, 7:09 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বিএনপির এক দফা নয়াপল্টনের কাদা-পানিতে আটকে গেছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারা কারা লন্ডনে যাচ্ছেন। নমিনেশনের জন্য, ভবিষ্যতে ব্যবসার জন্য তারেক রহমানের হাতে টাকা তুলে দিচ্ছেন। আমরা খবর রাখছি। সে-ই তো আসতে পারবে না। আপনাদের নমিনেশন দেবে কীভাবে?

শুক্রবার (২৮ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

খেলার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে। ভুয়া তত্ত্বাবধায়কের বিরুদ্ধে, খেলা হবে। ভুয়া এক দফার বিরুদ্ধে খেলা হবে। বিএনপির এক দফা নয়াপল্টনের কাদা পানিতে আটকে গেছে। তারেক জিয়া লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছে। এখানে ফখরুল, আমীর খসরুরা লাফালাফি করছে। আমীর খসরু বলছেন, গণভবন নাকি ছেড়ে দিতে হবে। গণভবন কী তোমার বাবার? যতদিন জনগণ চাইবে, শেখ হাসিনা ততদিন গণভবনে থাকবেন। তোমার তারেক জিয়া কিছুই করতে পারবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন পেয়ে গেছো?

তিনি বলেন, মুচলেকা দেওয়া, চোর তারেক রহমান মির্জা ফখরুলের নেতা। এ নেতা কেউ মানে? তারেককে ধরবে বাংলাদেশের মানুষ। লন্ডন থেকে যতই আস্ফালন করছে, ততই মানুষ তার ওপর ক্ষ্যাপছে। তারেক, ফখরুল, খসরুরা আইন মানে না। তারেক কথায় কথায় সুপ্রিম কোর্টকে হুমকি দিয়ে বক্তব্য দেয়। আমরা তার বিচার চাই। এত অহংকার ভালো নয়।

এর আগে বিকেল সোয়া তিনটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়।

এতে সভাপতিত্বে করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু যৌথভাবে সঞ্চালনা করছেন। সমাবেশে আরও অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকে রাজধানীর ঢাকার বিভিন্ন ইউনিট এবং দেশের বিভিন্ন জেলা শাখা থেকে তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসেন। তবে, বৃষ্টিতে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা কিছুটা বেকায়দায় পড়েন। কেউ কেউ আশপাশের এলাকায় আশ্রয় নেন। বিঘ্ন ঘটলেও অনেকে আবার ভিজেই স্পটে দাঁড়িয়ে থাকেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page