October 29, 2026, 3:05 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

বিএনপির নৈরাজ্য ঠেকাতে নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখবো : তাপস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির নৈরাজ্য ঠেকাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে ঘরে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

মেয়র তাপস বলেন, আজ বাংলাদেশের একমাত্র কান্ডারি শেখ হাসিনা। তার নেতৃত্বে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ঢাকাসহ সারাদেশে দুর্গ গড়ে তোলা হবে। বিএনপির নৈরাজ্য প্রতিহত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান অতিথির বক্তৃতা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page