April 1, 2026, 1:37 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বিএনপির সঙ্গে এক হয়েছে জামায়াত : ডিএমপির যুগ্ম কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সঙ্গে এক হয়ে জামায়াত হামলা-নাশকতার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে জুমার নামাজের পর পল্টন সমাজ কল্যাণ মসজিদের গলিতে কিছু মুসল্লি স্লোগান দিতে থাকলে পুলিশ ধাওয়া করে।

বিপ্লব কুমার সরকার বলেন, জুমার নামাজের পর পল্টন সমবায় মসজিদের গলিতে বেশ কিছু মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা জামায়াতের ব্যবহার করা স্লোগান দিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে।

আপনারা জানেন­ এই স্লোগানটি বাংলাদেশের একটি নিষিদ্ধ দলের স্লোগান। তার মানে বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য আছে। এখন যে-ই নাশকতার পরিকল্পনা করুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

বিপ্লব কুমার সরকার বলেন, এখানে ৪০-৫০ জন ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দিয়েছে। তারা আসলে মুসল্লির বেশে জামায়েত-বিএনপির লোক। কারণ, আমরা জানি এই স্লোগান নিষিদ্ধ একটি দল দেয়।

‘১০ ডিসেম্বর যে দলটি সমাবেশ করার ঘোষণা দিয়েছে, তাদের সঙ্গে মিলে এই লোকজন এখানে প্রবেশের চেষ্টা করছিল। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

গতকাল পল্টনের রাস্তা খুলে দিলেও আজ আবার বন্ধ করার বিষয়ে বিপ্লব কুমার বলেন, সময়ের ওপর নির্ভর করে নিরাপত্তা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই এলাকায় বসবাসরত নাগরিক ও কর্মরত সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যখন নিরাপদ মনে করা হয় তখন খুলে দেই। আবার কোনও ধরনের ঝুঁকি দেখলে বন্ধ করা হয়।

কোনও ধরনের নিরাপত্তার শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা দেখেছেন মুসল্লি বেশে জামায়াত বিএনপির লোকজন এখানে প্রবেশের চেষ্টা করছে। তাদের প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। কোনও দুষ্কৃতকারী অথবা নাশকতাকারী অথবা জামায়াত-শিবিরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ফকিরাপুল মোড়ে জুমার নামাজের পর কিছু মুসল্লি এক হলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page