October 2, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,  বিএনপি তার স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা অতীতের মতো অবরোধের নামে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। অতীতের মতো আগামীতেও বিএনপির সব নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।

রবিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পিটিআই রোডের নিজ বাসভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, সবার ধারণা ছিল বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। বিএনপি তার স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। গতকালও তারা অতীতের মতো অবরোধের নামে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হয়েছিল তেমনই আগামীতেও জনগণের জানমাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে সরকার।’

আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্প্রীতির প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি নেতাদের সভ্যতা ও শিষ্টাচার নেই। শিষ্টাচার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে, তাদের কাছে যে কোন শিষ্টাচারকেই নাটক বলে মনে হবে।’

এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় কর্মরত ১৮ জন গণমাধ্যমকর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page