April 1, 2026, 1:38 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বিএনপির ১০ দফা সংবিধানের কবর দেওয়ার ষড়যন্ত্র : হাসানুল হক ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ১০ দফা সংবিধানের কবর দেওয়ার ষড়যন্ত্র এবং দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গিদের মুক্তি আবদারের দলিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বিএনপির ১০ দফাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, এ ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেলো তারা। কোন আদালতই তারা মানেন না।

রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন। আলেম হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। যারা কারাগারে আছেন তারা নারী ধর্ষণকারী, জঙ্গি সন্ত্রাসী ও খুনি। অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর। কারণ তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছেন তার একটি অংশ এরমধ্যে ফেরত এসেছে।

ইনু বলেন, অথচ ১০ দফায় বৈশ্বিক সংকট নিয়ে কিছু বলেননি তারা। তাদের কাছে সবই সম্ভব। এতো সমালোচনার পরেও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধীরা।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page