October 19, 2026, 2:33 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিএনপি আমাদের সঙ্গে বসতে রাজি হয়নি : মার্কিন পর্যবেক্ষক টেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে রা‌জি হয়‌নি বিএন‌পি। সেজন্য প্রতিনিধি দলটি হতাশা প্রকাশ করেছে।

রোববার (৩০ জুলাই) প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে এমন হতাশার কথা জানান।

প্রতিনিধি দলের সদস্য যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে বলেন, আমরা নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা বৈঠক করছি। বিএনপির সঙ্গেও আমরা বৈঠকে বসতে চেয়েছিলাম। নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ শুনতে চেয়েছিলাম। তবে আমাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি তারা। এ কারণে আমরা হতাশ।

টে‌রি বলেন, আমরা উভয়পক্ষের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছিলাম। তাহলে বিষয়টি আরও পরিষ্কার হতো।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করতে আসেন প্রতিনিধি দলটি। তবে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে না থাকায় বৈঠক‌ হয়‌নি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে চলে যান প্রতি‌নি‌ধিদল‌টি।

প্রতি‌নি‌ধিদ‌লের আরেক সদস্য আয়ারল্যান্ডের পর্য‌বেক্ষক নিক পউল বলেন, আমরা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি নেই। তাই সংবিধানের কাঠামোর মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

এর আগে আজ সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাত শেষে প্রতিনিধি দলেন সদস্য টেরি এল ইসলে বলেন, আপনাদের সংবিধান তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করে না। এটি করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যদি এটি ভালো আইডিয়া হয়ে থাকে, যদি তারা (ইসি) এটা করতেও চায়, এখন করতে পারবে না। কারণ এটি করার কোনো আইনি কাঠামো নেই। এই মুহূর্তে এটা করা সম্ভব নয়।

তিনি মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করেন না উল্লেখ করে ইসলে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে আমরা মনে করি, এ সরকারের অধীনে কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে।

প্রসঙ্গত, ইএমএফ-এর আমন্ত্রণে ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৮ জুলাই থেকে ঢাকা সফর করছেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page