October 5, 2026, 6:34 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না : মাহবুব উল আলম হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লংঘন করে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিলো।তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
আজ বৃহষ্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা যখন দেশে এসেছিলেন তখন তাঁর বাবা-মায়ের দোয়া-মাহফিলের জন্যও তাকে বাসভবনে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। ঐ সময় এতটাই নিষ্ঠুর আচরন করেছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, এখন বিএনপি নেতারা গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন, তখন কোথায় ছিলো এই মানবতা ও গণতন্ত্র। তাই বিএনপি নেতাদের মুখে আইনের শাসন এবং গণতন্ত্র ও মানবতার কথা মানায় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নামক দলটি কথায় কথায় বলে, আইনের শাসন লংঘন করছে এই সরকার। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লংঘন করে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিলো। এখন মির্জা ফখরুল সাহেবরা মানবাধিকারের দোহাই দিয়ে কান্নাকাটি করছেন।



Our Like Page