October 15, 2026, 1:17 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে : আইন উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৩০ ডিসেম্বর) জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সঠিকভাবে মামলার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহিদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে করে দেব। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেব।

পুলিশ কেন কাজ করছে না তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে। ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর দশজনের মধ্যে যদি আটজনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার?

যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে, প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page