October 2, 2026, 11:52 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বিচার বিভাগের নির্দেশ পেলে তারেক রহমানকে ফেরত আনার তদবির হবে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিচার বিভাগের নির্দেশ পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানকে দেশে ফেরত আনার জোর তদবির শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রায়ে আদালত বলেছেন, তাদের (তারেক-জোবাইদা) দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও উদ্যোগ নেবে কি না, জানতে চাইলে বুধবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি বিচার বিভাগকে জিজ্ঞাসা করেন। তারা আমাদের নির্দেশ দেবেন এবং নিশ্চয় আমরা তখন জোর তদবির চালাবো। কিন্তু পাঠানোর দায়দায়িত্ব ওই দেশের সরকারের।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের অনুরোধ করলে অবশ্যই (আমরা ব্যবস্থা নেবো)। আমরা ইতোমধ্যে ব্রিটিশ সরকারকে বারবার বলেছি, যারা অবৈধ রয়েছে, তাদের ফেরত পাঠাতে কিন্তু তারা ফেরত পাঠায়নি।’

তারেক রহমান লন্ডনে কী স্ট্যাটাসে আছেন, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সেটি বলতে পারবো না।’

উল্লেখ্য, বুধবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এই রায় দেন।

বিএনপি নেতাদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক হচ্ছে এবং এ বিষয়ে সরকারের কোনও মন্তব্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তারা ডাকতে পারে…তারা নালিশ করে, নালিশ করুক। আমরা জনগণে বিশ্বাস করি। আমরা জনগণকে নিয়ে চলতে চাই। বিদেশিরা এ দেশে এসেছিল। বেনিয়ারা, ব্রিটিশরা আমাদের ২০০ বছর অত্যাচার করেছে। আমাদের সমাজকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। আমরা বিদেশি মুরব্বিদের অত পছন্দ করি না। তারা যদি উন্নয়নের সহায়ক হয়, তবে তাদের আমরা স্বাগত জানাই।’

বিরোধী দল বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানালে সরকার কখনও আপত্তি করবে না। এটি একটি স্বাধীন দেশ এবং যে কেউ যাকে ইচ্ছা আমন্ত্রণ জানাতে পারে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page