September 7, 2026, 12:57 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিজিবি-বিএসএফ বৈঠক হচ্ছে না এ বছর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক এ বছর হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা। বিএসএফের ওই কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের বৈঠক না হলেও, উভয় পক্ষের মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল।

দুই বাহিনীর প্রধান বছরে দুইবার বৈঠকে মিলিত হন। এতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিএসএফের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে শুক্রবার (২৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন।

যদিও এটি রুটিন বৈঠক। তবে এবারের বৈঠকটি আলাদা গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে আর কোনো আলোচনা হয়নি। গত নভেম্বরে বৈঠকটি হওয়ার কথা থাকলেও বাংলাদেশ এটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এরপর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু এ বছরের মাত্র চারদিন বাকি আছে। তাই ২০২৪ সালে বৈঠক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

বিএসএফের কর্মকর্তা বলেছেন, নতুন তারিখ এখনো ঠিক হয়নি। তাই এ বছর বৈঠক হচ্ছে না। গত মাসে বৈঠক স্থগিতের পর, ডিসেম্বরে এটি আয়োজন নিয়ে আলোচনা হয়। তবে আলোচনা ফলপ্রসু হয়নি।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি-বিএসএফের সদস্যদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। কিন্তু এগুলো ছোট। যেগুলো সমাধান করা যাবে না সেগুলো দুই বাহিনীর প্রধানের বৈঠকে তোলা হবে। তবে এই মুহূর্তে তাদের বৈঠক না হলেও; বিষয়টিকে আমরা বড় করে দেখছি না। কারণ মধ্যমসারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page