October 5, 2026, 11:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই : শাজাহান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। বিদেশিরা কখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কথা বলেনি। তারা বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন তারা।

রোববার (২০ আগস্ট) দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি প্রধানমন্ত্রীকে বার বার বলছেন ক্ষমতায় ছেড়ে দিতে, ক্ষমতা তো বিএনপির মামা বাড়ির আবদার না। আর প্রধানমন্ত্রীকে তো ক্ষমতায় বিএনপি বসায় নি। দেশের জনগণ ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসিয়েছেন।

তিনি বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকার তালিকাভুক্ত হয়েছেন। আর এসব কারণে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।

এসময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 



Our Like Page