September 27, 2026, 6:30 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বিদেশি শক্তি দিয়ে নয় ; সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোর মধ্যেই : ড. ইমতিয়াজ আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সর্বত্র। দেশে শুরু হয়েছে নানামুখী রাজনৈতিক তৎপরতা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতাপ্রত্যাশী বিএনপি পরস্পরবিরোধী অবস্থানে থেকে নিজ নিজ শক্তি দেখাতে তৎপর। বিএনপি এক দফার আন্দোলন শুরু করে চাইছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে।

অন্যদিকে বিএনপির আন্দোলন মোকাবিলার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। রাজপথে থাকারই ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতারা।  আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সংগঠন গোছানো শুরু করলেও বিএনপির মুখে আন্দোলনই প্রধান সূত্র। তবে ভোটের রাজনীতিতে বিদেশিদের আনাগোনা ও তৎপরতা বেড়েছে সম্প্রতি। ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় তাদের কার্যক্রম শুরু করেছে। আর বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব দেয়া দলটিও চার দিনের সফরে অবস্থান করছে বাংলাদেশে।

বিশ্লেষন বলছে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক তৎপরতা বেশ চোখে পড়ার মত। ই ইউ ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা করছেন নানারকম দূতিয়ালী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষ মাঠে না নামলে, সরকার পতন আন্দোলন সফল হবেনা। সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, বিদেশি শক্তি দিয়ে নয়।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের পথ নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।

যদিও, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরইমধ্যে নির্বাচনের প্রস্তুতি জোরালো করেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে অনঢ় অবস্থানে তারা। অপরদিকে, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থার দাবিতে সরব বিরোধীদল বিএনপি। বর্তমান সরকার পতনের আন্দোলনে যোগ দিয়েছে সমমনা কয়েকটি রাজনৈতিক দলও।

সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, সাধারণ মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন। এমন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ এ নির্বাচন বিশ্লেষকের।

আজকের বাংলা তারিখ



Our Like Page