October 2, 2026, 8:40 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারলে দেশ অনেক সমৃদ্ধ হবে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো লোক বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করুক এটা আমরা চাই না। আওয়ামী লীগ সরকার এটা চায় না। কেউ কেউ বিদেশে গত ১৫ বছর থেকে খুব ধুমধামে আছেন। এটা কেমনে সম্ভব। নিশ্চই টাকা-পয়সা নিয়ে গেছেন। আগামীতে টাকা পাচার বন্ধ করতে পারলে দেশ অনেক সমৃদ্ধ হবে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বড়লোকের দেশগুলো চীনের অগ্রগতি দেখতে পারে না। তারা চীনকে আটকাতে চায়। তাই ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই খেলার মধ্যে পড়ে গেছে। তবে বাংলাদেশ সেটা ওভারকাম করবে।

বাংলাদেশ সম্পর্কে কূটনীতিকদের নানা মন্তব্য নিয়ে তিনি বলেন, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবীতে ৬৭টি দেশে নির্বাচন হয়েছে। সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ নিয়েই কেবল হইচই। ভৌগলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে বাংলাদেশের উপর বিদেশিদের চোখ।

বিএনপির প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা জনগণের কাছে না গিয়ে শুধু বিদেশিদের কাছে নালিশ দেয়। তারা জনগণের কাছে আসে না। তারা হচ্ছে নালিশ পার্টি।

উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সিলেট সদর উপজেলাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page