October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিধানসভা নির্বাচনে জয় পেয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখাতে পারেননি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি।

এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ২২টিতে এগিয়ে রয়েছে আপ। এছাড়া কংগ্রেস ১টি আসনে এগিয়ে আছে। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি।

মণীশ সিসোদিয়া দলের ফলাফলের বিষয়ে বলেন, আমরা ফলাফল পর্যালোচনা করবো। ভোটের প্রাথমিক ফলাফল জানার পর বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে। জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে কাজ হচ্ছে। সেসব রাজ্যের সঙ্গে দিল্লির তুলনা করে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছে তারা… বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে… দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে।

শনিবার সকাল থেকেই দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই দেখা গেছে বিজেপি এগিয়ে আছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। তবে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের।

দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপির দিল্লি দখলের বিষয়টি নিশ্চিতই বলা যায়। কারণ এরই মধ্যেই তারা ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page