October 17, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিমানের ভেতর হেঁটে হেঁটে যাত্রীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের উড়োজাহাজ- সোনার তরীর লন্ডন ও নিউইয়র্কগামী ফ্লাইটে রওনা দেন তিনি।

লন্ডনের পথে উড়াল দেওয়ার আগে বিমানটির ভেতর থাকা অন্য সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। হেঁটে হেঁটে যাত্রীদের খোঁজখবর নেন তিনি। এছাড়া বিমানের ক্রুদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ও এক শিশুকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি রবিবার সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাত ৯টা ৫ মিনিটে লন্ডন পৌঁছান তিনি।

 

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রা বিরতির পর ফ্লাইটটির ১৭ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page