October 1, 2026, 11:11 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বিমানের সিটের নিচে ও যাত্রীর পায়ুপথে পাওয়া গেল ২৮ কোটি টাকার সোনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সিট থেকে ২৫ কেজি ও অন্য একটি উড়োজাহাজের তিন যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

পৃথক অভিযানে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ও ইকে-৫৮৬ থেকে উদ্ধার হওয়া এ সাড়ে ২৮ কেজি সোনার বর্তমান বাজারদর প্রায় ২৮ কোটি ৪০ লাখ টাকা।

সোমবার (১৭ জুলাই) সকালে ঢাকা কাস্টমস হাউজ সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করে বিমানের ১২টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯৮টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক ওজন ২৫ কেজি, বাজারদাম প্রায় ২৫ কোটি টাকা। জব্দ সোনা পরিবহনে কোনো যাত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

অন্যদিক দুবাই থেকে আসা ইকে-৫৮৬ ফ্লাইটের তিন যাত্রীকে তল্লাশি করে তাদের পায়ুপথে সোনার উপস্থিতি পায় কাস্টমস কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দরে উপস্থিত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের কাছ থেকে ৩ দশমিক ৩৩ কেজি সোনার পেস্ট, ৩৪৮ গ্রাম ওজনের তিনটি সোনার বার এবং ৩০০ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।

পরে ওই যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page