October 11, 2026, 3:10 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকে মার্কিন ডলারের আধিপত্য থেকে মুক্তি দেয়ার সময় হয়েছে ; সাক্ষাৎকারে কিউবার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, উন্নয়নশীল বিশ্ব তাদের বৈদেশিক বাণিজ্য থেকে মার্কিন ডলার বাদ দিতে পারলে ওয়াশিংটনের আধিপত্য থেকে তাদের মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হবে। তিনি রাশিয়ার নিউজ চ্যানেল আরটিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

কিউবার প্রেসিডেন্ট বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রূপান্তর করায় আমেরিকা গোটা বিশ্বের ওপর ছড়ি ঘোরানোর সুযোগ পেয়েছে। মার্কিন সরকার বিভিন্ন দেশের বিরুদ্ধে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ব্ল্যাকমেইল, আগ্রাসন ও অপবাদ দেয়ার কাজে ডলারকে ব্যবহার করছে।

ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত সংস্থা ব্রিক্স আন্তর্জাতিক লেনদেন থেকে ডলার বাদ দেয়ার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন কিউবার প্রেসিডেন্ট। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে ব্রিক্স গঠিত হয় এবং ২০১০ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। এসব দেশ বেশ কিছুদিন ধরে তাদের বাণিজ্যিক লেনদেনে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করছে।

কিউবা ব্রিক্সের সদস্যদেশ না হলেও রাশিয়ার সঙ্গে হাভানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত বছর মস্কো ও হাভানার মধ্যকার বাণিজ্যিক লেনদেন তিনগুণ বেড়ে ৪৫ কেটি ২০ লাখ ডলারে উন্নীত হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page