October 27, 2026, 1:13 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন প্রদর্শন করছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনী আজ (শুক্রবার) তেহরানে বিশ্বের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী (কামিকাজে) ড্রোন প্রদর্শন করেছে। এই ড্রোনের নাম হচ্ছে ‘অরাশ’।

জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ’র প্রথম দিন আজ এই ড্রোন জনসমক্ষে রাখা হয়েছে। এই ড্রোন সম্পর্কে ইরানের সামরিক সূত্রগুলো বলেছে, এই ড্রোন একইসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেগুলোতে একই সময়ে আঘাত হানতে সক্ষম। স্থিতিশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই আত্মঘাতী ড্রোন।

প্রতিরক্ষা সপ্তাহ শুরু  উপলক্ষে রাজধানী তেহরানসহ সারা দেশে আজ থেকে নানা ধরণের সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে।

৪৩ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরাকের সাদ্দাম সরকার ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। সাদ্দাম বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে তেহরান দখল করে নেবেন।

প্রতি বছর ইরানে এই আগ্রাসন শুরুর দিবস থেকে জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page