November 4, 2026, 7:10 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক সম্পদের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ রুপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের সন্ধান মিলেছে। ভারতের দৈনিক ইকোনোমিক টাইমসের তথ্য অনুযায়ী দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করে বেড়ানো ভরত জৈন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক।

আর্থিক অস্বচ্ছলতার কারণে ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি ভরত। কেবলমাত্র ভিক্ষা করে সেই অসচ্ছলতা কাটিয়ে উঠেছেন এখন তিনি ভারতের একজন ধনী ব্যক্তি। এক প্রতিবেদনে ইকোনমিক টাইমসের জানিয়েছে, ভরত জৈনের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ রুপি এবং ভিক্ষা করে প্রতি মাসে তার আয় হয় ৬০ হাজার থেকে ৭৫ হাজার রুপি।

নগদ অর্থের পাশাপাশি মূল্যবান স্থাবর সম্পত্তিও রয়েছে ভরতের। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৩টি অ্যাপার্টমেন্ট রয়েছে তার। এছাড়া মুম্বাইয়ের সংলগ্ন শহর থানেতে দু’টি দোকান কিনে ভাড়া দিয়েছেন তিনি। প্রতি মাসে দোকানগুলো থেকে ভাড়া বাবদ আয় হয় ৬০ হাজার রুপি।

ভরত জৈন বিবাহিত। তার পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে, এক ভাই এবং বাবা। নিজের ৩টি ফ্ল্যাটের একটিতে পরিবার নিয়ে থাকেন ভরত।

তার ছেলেরা পড়েছে ভারতের সবচেয়ে দামী শিক্ষাপ্রতিষ্ঠান বলে পরিচিত কনভেন্ট স্কুলে। তার দোকান ও অন্যান্য সম্পত্তি দেখাশোনা করেন তার ভাই ও ছেলেরা।

তবে যথেষ্ট অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও এখনও ভিক্ষা করা ছাড়েননি ভরত। প্রতিদিন সাধারণ ভিক্ষুকের মতো ছেঁড়া-মলিন কাপড়, উস্কোখুস্কো চেহারা ও চুলে সেজে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেল স্টেশনে যান তিনি এবং ১০ থেকে ১২ ঘণ্টা ভিক্ষা করেন। তার দৈনিক উপার্জন ২ হাজার টাকার নিচে কখনও নামে না বলে জানা গেছে।

ইকোনোমিক টাইমস জানিয়েছে, তার সন্তানরা তাকে প্রতিনিয়ত ভিক্ষা ছাড়ার জন্য চাপ দিচ্ছে, কিন্তু সেসব আপত্তিকে কখনও গ্রাহ্যের মধ্যেই নেন না ভরত।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page