October 11, 2026, 3:10 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে হবে : ব্রিক্স সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিশ্বে অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার ওপর জোর দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলমান ব্রিক্স সম্মেলনে সের্গেই ল্যাভরভ ওই আহ্বান জানান।

বার্তা সংস্থা তাস আরও জানিয়েছে, ল্যাভরভ বলেছেন: পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা ও ব্ল্যাকমেইলের মাধ্যমে বিশ্বের স্বাধীন দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী হচ্ছে।

তাস আরও জানিয়েছে রাশিয়াসহ ব্রিক্সের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রাসায়নিক ও জৈব অস্ত্রসহ আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে। গতকালই ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে এ বিষয়ে যৌথ বিবৃতি গৃহীত হয়। বিবৃতিতে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। বিবৃতিতে এ ব্যাপারে আইনগত বাধ্যবাধকতা মেনে চলার তাগিদে বহুপক্ষীয় সনদ প্রবর্তনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ওই বিবৃতিতে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তি করা এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তির পূর্ণ বাস্তবায়ন করারও দাবি জানানো হয়েছে।

ব্রিক্স (BRICS) উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর নেতৃত্বে গঠিত একটি গ্রুপের নাম। ব্রিক্সভুক্ত দেশগুলোর ইংরেজি নামের প্রথম অক্ষরযোগে এই নামকরণ করা হয়েছে। দেশগুলো হলো  ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা। জোটের সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্য আজ (২জুন) থেকে কেপটাউনে বৈঠক চলছে।আগামিকাল ৩ জুন ওই বৈঠক শেষ হবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page