March 31, 2026, 11:52 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে সংকটের মুখে গণতন্ত্র ; বাড়ছে কর্তৃত্ববাদী শাসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের বেশিরভাগ দেশেই গণতন্ত্র এখন সংকটের মুখে। বাড়ছে কর্তৃত্ববাদী শাসন। যুক্তরাষ্ট্রেও হোচট খেয়েছে গণতন্ত্র। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থার রিপোর্টে এই দাবি করা হয়েছে।  এছাড়া ভারত, ব্রাজিল, পোল্যান্ড, হাঙ্গেরি ও মরিশাসের নামও রয়েছে তালিকায়।

বিশ্বজুড়ে গণতন্ত্র ফেরি করে বেড়ানো যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবক্ষয়। তথ্যটি দিয়েছে গণতন্ত্র নিয়ে কাজ করা সুইডিশ সংস্থা ইন্টারন্যাশনাল আইডিইএ। তাদের গবেষণা প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রতো বটেই ভারত, ব্রাজিল, পোল্যান্ড, হাঙ্গেরি ও মরিশাসেও পিছিয়ে পড়ছে গণতন্ত্র।

সম্প্রতি দ্য গ্লোবাল স্টেট অব ডেমোক্রেসি ২০২২ শীর্ষক ৬৪ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করে আইডিইএ। প্রতিবেদনে ১৭৩টি দেশের গণতন্ত্রের কার্যকারিতার ওপর জরিপ করা হয়েছে। এতে দেখা যায় পৃথিবী জুড়ে একদিকে যেমন দুর্বল হচ্ছে গণতন্ত্র, অন্যদিকে বাড়ছে কর্তৃত্ববাদী শাসনের প্রবণতা।

এর পেছনে সাধারণ মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর বিশ্বাস হারিয়ে ফেলা ও মতপ্রকাশের স্বাধীনতা কমে যাওয়ার মতো বেশ কিছু সমস্যা। মূলত ইউক্রেন যুদ্ধ ও করোনা পরিবর্তী অর্থনৈতিক প্রভাব এই সংকটকে আরও তীব্র করেছে উঠে আসে প্রতিবেদনটিতে।

এছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গণতন্ত্র নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এই অঞ্চলের কমপক্ষে ১৫টি দেশ বাকস্বাধীনতা বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এমন কী অস্ট্রেলিয়া, জাপান ও তাইওয়ানের মতো দেশেও দেখা দিয়েছে গণতন্ত্রের অবক্ষয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page