March 10, 2026, 12:49 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তিন দিনের উৎসব কুয়াকাটায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন এবং পর্যটন ব্যবসায়ীরা কুয়াকাটায় উৎসবের আয়োজন করেছেন।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)-এর ব্যবস্থাপনায় বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিন কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকবে নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়াকাটা শিল্পীগোষ্ঠী ও দেশের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস ও টানা তিন দিন সরকারি ছুটি উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ বলেন, ‘পর্যটন দিবস ও তিন দিন সরকারি ছুটি উপলক্ষে প্রথম সারির হোটেল-মোটেলের প্রায় শতভাগ এবং দ্বিতীয় সারির হোটেলের ৮০ ভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। আমরা হোটেল কর্তৃপক্ষ আগত পর্যটকদের সেবা নিশ্চিত করতে তৎপর রয়েছি।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, ‘আশা করছি, পর্যটন দিবস এবং সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ব্যাপক পর্যটকদের আগমন ঘটবে। আগত পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পুলিশ মোতায়েন থাকবে।’

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করছি, এবারের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম হবে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস ও তিন দিনের ছুটিতে জেলা ও উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভাসহ পর্যটন ব্যবসায়ীরা উৎসবের উদ্যোগ নিয়েছেন। আগত পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page