October 30, 2026, 4:42 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে নিজেদের সেনা পাঠানোর প্রস্তাব দিলেন রমজান কাদিরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনুপ্রবেশ ও হামলা ঠেকাতে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিজেদের সেনা পাঠানোর প্রস্তাব মস্কোকে দিয়েছেন চেচন নেতা রমজান কাদিরভ। টেলিগ্রামে এক পোস্টে প্রেসিডেন্ট পুতিনের এই ঘনিষ্ঠজন বলেন, ‘আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বেলগোরোদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে পারে চেচন বাহিনী।’

গত মাসে বড় ধরনের সংঘর্ষ হয় বেলগোরোদে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর আন্তঃসীমান্ত হামলাগুলোর মধ্যে যা ছিল অন্যতম।

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করে আসছেন, রাশিয়া লিজিওন ও রাশিয়া ভলান্টিয়ার কর্পস (আরভিসি) নামে দুটি রুশ সংগঠন এ হামলার জন্য দায়ী।  হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছে কিয়েভ। তাদের মতে, রাশিয়ার দুটি পুতিনবিরোধী আধা-সামরিক বাহিনী এই অভিযানের জন্য দায়ী।

এ বিষয়ে রমজান কাদিরভ বলেন, ‘সামরিকভাবে চেচেন যোদ্ধার সংখ্যা ৭০ হাজারের বেশি। আমরা একটি আদেশের অপেক্ষায় আছি।’

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলগোরোদে সম্প্রতি বিচ্ছিন্ন সহিংসতা বেড়েছে। সেখানকার গভর্নর রবিবার এক ভিডিও বার্তায় বলে, ইউক্রেনীয় কমান্ডের অধীনে রুশ ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলো এই পরিস্থিতি সৃষ্টি করছে।

গত বছরের শেষ দিকে চেচেন নেতা রমজান কাদিরভকে রুশ সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদায় ভূষিত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন কাদিরভ। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page