September 24, 2026, 1:32 pm
শিরোনামঃ
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা ইরান যুদ্ধে এসে মার্কিন রণতরিরে নৌসেনাদের আত্মহত্যার চেষ্টা
এইমাত্রপাওয়াঃ

বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশের বিরুদ্ধে বৃহস্পতিবার যুক্তরাজ্য নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সমর্থন ও সরকার বিরোধীদের দমনে জন্য পূর্ব ইউরোপীয় দেশ বেলারুশের সর্বশেষ শাস্তি স্বরূপ এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।
লন্ডন বলেছে, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অর্থায়নকারী মিত্র স্বৈরাচারী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রশাসনের বেলারুশের রপ্তানিকে আঘাত করবে এবং রাশিয়ার নিষেধাজ্ঞা এড়ানোর প্রচেষ্টাকে রোধ করবে। খবর এএফপি’র।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো মস্কো ও এর পশ্চিম প্রতিবেশী মিনস্কের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে।
যুক্তরাজ্য এখন  বেলারুশ  থেকে সোনা, সিমেন্ট, কাঠ ও রাবার আমদানি নিষিদ্ধ করছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে এমন পণ্য, প্রযুক্তি ও উপকরণের পাশাপাশি ব্যাংক নোট ও যন্ত্রপাতি রপ্তানি বন্ধ করছে।
বেলারুশিয়ান মিডিয়া সংস্থাগুলোকে ইন্টারনেট সহ যুক্তরাজ্যে প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াতে বাধা দেয়ার লক্ষ্যেও ব্রিটেন এসব ব্যবস্থা গ্রহন করেছে।
ব্যবস্থাগুলো সোশ্যাল মিডিয়া কোম্পানি ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের অনুমোদিত রাশিয়ান আউটলেটগুলোর মতো বেলারুশিয়ান মিডিয়া সংস্থাগুলোর ওয়েবসাইটে ও অ্যাক্সেস সীমাবদ্ধ করবে।
পররাষ্ট্র সচিব  জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেন, নতুন প্যাকেজটি ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতাকে উপেক্ষা করে রাশিয়ান যুদ্ধের প্রচেষ্টাকে সহজতর করার ক্ষেত্রে লুকাশেঙ্কো ও তার প্রশাসনের উপর অর্থনৈতিক চাপ বাড়াবে।
তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি যতদিন আমাদের সমর্থন লাগবে ততদিন পর্যন্ত তা দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং যুক্তরাজ্য পুতিনের যুদ্ধের সমর্থনকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’
বেলারুশ ১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্ক শাসিত। ২০২০ সালে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দমনের জন্য লুকাশেঙ্কোর সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা বেশ কয়েকটি পশ্চিমা দেশের মধ্যে যুক্তরাজ্য অন্যতম। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে ভূমিকার জন্য গত বছর পশ্চিমা দেশগুলো বিভিন্ন নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।
লুকাশেঙ্কো রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর জন্য বেলারুশিয়ান অঞ্চল ও আকাশসীমা ব্যবহার করার পাশাপাশি মস্কোর বাহিনীকে প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা প্রদানের অনুমতি দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page