October 7, 2026, 6:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা বলেছে, বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রস্তুতির লক্ষণ তারা দেখতে পায়নি তবে বেলারুশ রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দেয় কিনা সে বিষয়ের ওপর ওয়াশিংটন গভীরভাবে নজর রাখবে।

গতকাল (শুক্রবার) আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি একথা বলেন।

এর একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোকে বলেছেন, রাশিয়া সম্ভবত আগামী মাসের প্রথম দিকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করতে পারে।রাশিয়ার প্রেসিডেন্টের এই ঘোষণাকে জন কারবি নিতান্তই ‘উন্মাদনা’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের এই ঘোষণাকে বিশেষ গুরুত্বের সাথে নেবে আমেরিকা।

সিএনএন’র সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে জন কারবি আরো বলেন, “রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। তবে আমরা এখনো পর্যন্ত রাশিয়া কিংবা বেলারুশ সীমান্তে এমন কোনো তৎপরতা দেখিনি যা থেকে আসন্ন পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি হয়।”

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকোকে বলেন, পরমাণু অস্ত্র মোতায়নের ব্যাপারে সবকিছুই পরিকল্পনা মতো এগিয়ে চলেছে। তিনি বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ থেকে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হতে পারে।



Our Like Page