April 1, 2026, 8:20 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বৈদ্যুতিক গাড়ী ও  নবায়নযোগ্য বিদ্যুৎখাতে ২৮ কোটি ডলারের চীনা বিনিয়োগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে গতকাল মঙ্গলবার বাংলাদেশের দুই কোম্পানি ‘বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড’ ও ‘ই.বি সলিউশন্স লিমিটেডে’ বৈদ্যুতিক গাড়ী, নবায়নযোগ্য বিদ্যুৎসহ অন্যান্য খাতে বিনিয়োগ সংক্রান্ত ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিসমূহের আওতায় মোট ২৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ে এই দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি এবং চীনের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় ।
চুক্তিসমূহের আওতায় বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড ও সিএইচটিসি (হেংইয়াং) ইন্টেলিজেন্ট ইভি কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে।  বিলিয়ন-১০ ও নিংবো সান ইস্ট সোলার কোম্পানি লিমিটেড সিলেটে একটি সোলার পার্ক স্থাপন করবে। বিলিয়ন-১০ ও হেশেং সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নবায়নযোগ্য শক্তি শিল্পে বিনিয়োগ করবে। বিলিয়ন-১০ ও চংখে কুয়োরই (চুহাই) নিউ ম্যাটেরিয়াল টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশের বর্জ্য লুব্রিকেন্ট তেল পরিশোধন শিল্পে বিনিয়োগ করবে। এ ছাড়া  ই.বি সলিউশন লিমিটেড ও হংচি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ঢাকা সিটি মোবাইক প্রজেক্টে বিনিয়োগ করবে এবং ই.বি সলিউশন লিমিটেড ও নিংবো শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেড বাংলাদেশের স্মার্ট কোল্ড চেইন লজিস্টিক সলিউশন খাতে বিনিয়োগ করবে।
এ ব্যাপারে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন, ‘প্রধানমন্ত্রী ও উভয় দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে চীনের বেশ কিছু প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে। এটা আমাদের জন্য দারুণ অর্জন।আমরা আশাবাদী, এই প্রকল্প গুলো বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page