September 30, 2026, 11:36 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় রাজধানী কুয়ালালামপুরের জালান আলোর বুকিত বিন্তাং এলাকায় অভিযান চালিয়ে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুরের নগর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সুপী ওয়ান ইউসুফ জানিয়েছেন, জনসাধারণের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে স্থানীয় সময় গতকাল (বুধবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বুকিত বিন্তাং এলাকার আশপাশের অভিযান শুরু হয়। অভিযানে ৬১ জন ইমিগ্রেশন পুলিশ এবং ৩০ জন ডিবিকেএলের কর্মকর্তা অংশ নেন।

তিনি জানান, অভিযানে আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিশর ও সুদান থেকে একজন করে নাগরিক রয়েছে।

আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দফতরে নিয়ে আসা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

সুপী ওয়ান ইউসুফ জানান, বিদেশি শ্রমিক এবং নিয়োগকর্তাদের আইন মেনে চলার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page