August 7, 2026, 2:47 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদহারবৃদ্ধি এবং লোন দেওয়ার বিষয়টি কঠিন করায় ২০২৪ সালে বৈশ্বিক অর্থনেতিক প্রবৃদ্ধি কম হবে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে ২০২৩ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

মঙ্গলবার (৬ জুন) এ পূর্বাভাস প্রকাশ করা হয়।

এর আগে জানুয়ারি মাসে অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তখন বলা হয়েছিল, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। সেটি কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

এ বিষয়গুলো ২০২৩ সালের শেষ ছয় মাসের প্রবৃদ্ধিও কমাবে। তবে ২০২৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর (২০২৩) গ্লোবাল গ্রোস ডমিস্টিক প্রডাক্ট (জিডিপি) ২ দশমিক ১ শতাংশে উন্নীত হবে। জানুয়ারি মাসের পূর্বাভাসে এ সংখ্যাটি ১ দশমিক ৭ শতাংশ বলা হয়েছিল। যদিও জিডিপি বাড়ার কথা বলা হয়েছে। কিন্তু এটি ২০২২ সালের ৩ দশমিক ১ শতাংশ থেকে অনেক কম।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, গত ৫ দশকের মধ্যে উন্নত অর্থনীতির ক্ষেত্রে ২০২৩ সাল হবে প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ধীর।

আর উন্নয়নশীল অর্থনীতিগুলো ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কম প্রবৃদ্ধি দেখবে। এসব উন্নয়নশীল অর্থনীতি করোনা মহামারি ক্ষতি কাটিয়ে ওঠা, দারিদ্রতা কমানো এবং ঋণের ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page