September 23, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

বোকার মতো নির্দেশ দেওয়ায় বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা : ওয়াগনার প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বেসরকারি সেনা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, বাখমুত ছেড়ে পালিয়েছে রুশ সেনা। বাখমুতে ওয়াগনার বাহিনী অভিযানের নেতৃত্ব দিচ্ছে প্রিগোজিন জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাহিনী শহরের একটা প্রান্ত থেকে পালিয়েছে। ফলে সেদিকটা অরক্ষিত হয়ে গেছে। প্রিগোজিনকে পুতিনের শেফ বলা হয়। কারণ, তিনি আগে ক্রেমলিনের ক্যাটারিং কন্ট্রাক্ট পেয়েছিলেন।

প্রিগোজিন অভিযোগ করেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ করার চাইতে চেঁচামিচি বেশি করছে। রাশিয়ার সেনা এমন গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে কেন পালালো তারও ব্যাখ্যা দিয়েছেন প্রিগোজিন।

তিনি বলেছেন, ‘রাশিয়ার কম্যান্ডাররা বোকার মতো নির্দেশ দিচ্ছে। তাদের এই সব ক্রিমিনাল নির্দেশের জন্যই সেনা পালিয়েছে। বোকার মতো নির্দেশের জন্য সেনা মারা যাবে তা হয় না।’ বাখমুত অধিকারের জন্য ওয়াগনারের উপরই নির্ভর করছে রাশিয়া। তারাই সেখানে রুশ আক্রমণের পুরোভাগে আছে।

গত কয়েকমাস ধরে লড়াই করেও বাখমুতে ইউক্রেনের সেনাকে পুরোপুরি সরানো যায়নি। কিছুদিন আগে ভাগনার জানিয়েছিল, তাদের অস্ত্র ও গোলাবারুদ না দিলে তারা বাখমুত ছেড়ে চলে আসবেন। তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র ও গোলাবারুদ দেয়ার কথা জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৯ মে বিজয় দিবসের আগে বাখমুত অধিকার করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। বাখমুতের কাছেই ইউক্রেনের সেনার সঙ্গে ছিলেন এএফপির ভিডিও কোঅর্ডিনেটর আরমান সলডিন। ইউক্রেনের সেনার উপর রকেট হামলা করে রাশিয়ার বাহিনী।

তাতেই ৩২ বছর বয়সী ফরাসি নাগরিক সলডিনের মৃত্যু হয়। এএফপি চেয়ারম্যান জানিয়েছেন, সংবাদ সংস্থা তার মৃত্যুতে বিপর্যস্ত বোধ করছে। এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা চান, রাশিয়ার সেনা যেন তাদের প্রয়োজনীয় জিনিস অন্য দেশ থেকে না পায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো দেশ যদি একতরফা চীন বা সে দেশের সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে তারা তার প্রবল বিরোধিতা করবেন। ইইউ এখন রাশিয়ার অস্ত্র কারখানাগুলোকে সাহায্য করার জন্য কয়েকটি চীনের সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page