October 10, 2026, 10:06 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ৫ শিশু অসুস্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে, দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩) এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)।

এদের মধ্যে বর্ষা, শুভ ও আলামিনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুদের দাদা মিয়াব আলী জানান, মেরাশানী এলাকায় নিজ বাড়ির পাশে ওই পাঁচ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে হাত ঢুকিয়ে দেয়। গর্তের ভেতরে থাকা ইঁদুর মারার বিষ চকলেট ভেবে তারা খেয়ে ফেলে। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

ইঁদুর মারার জন্য পরিবারের লোকজনই গর্তে বিষ দিয়ে রেখে ছিলেন বলেও জানান তিনি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হওয়ার বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page