September 3, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি : কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাসা-বাড়ি থেকে নেমে গেছে পানি। তবে এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষক ও মৎস্য চাষিরা।
সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে- অচিরেই ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনসহ প্রণোদনা দিতে নেওয়া হচ্ছে উদ্যোগ। তারা জানিয়েছে- এবারের বন্যায় আখাউড়া ও কসবায় ৮০ হাজারের অধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারনে জেলার আখাউড়া ও কসবায় গত ২১ আগস্ট থেকে সৃষ্ট বন্যার কারণে আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যার পানি ছড়িয়ে পড়েছিল। এতে কমপক্ষে ৩৫টি বেশি গ্রাম প্লাবিত হয়। ডুবেছে সদ্য রোপণ করা ধানি জমি, বীজতলা ও সবজির জমির। স্থানীয় কৃষকরা ঋণ করে চলতি রোপা আমন মৌসুমে জমিতে রোপণ করেছিলেন ধানের চারা। তবে বন্যার পানিতে নষ্ট হয়েছে সবই। এখন দ্বিতীয়বারের মতো ধানের চারা রোপনের চেষ্টা করছেন।
কসবার ধজনগর এলাকার কৃষক আইয়ুব আলী জানান, জমি ডুবে গেছে। তবে নতুন করে ধানের চারা পাচ্ছি না। বায়েক গ্রামের কৃষক আলী হোসেন জানান, বন্যায় ধানের জমি, বীজতলা ও সবজি বাগান সবই গেলো।
জেলা কৃষি অফিসের তথ্য মতে, আখাউড়ায় ১২০ হেক্টর বীজতলা, ১ হাজার ৭৭০ হেক্টর রোপা আমন ও ৭৫ হেক্টর সবজি বাগান বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। আর কসবা উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়েছিল তিনটি ইউনিয়ন, বায়েক, গোপিনাথপুর ও কাইয়ুমপুরে ২৬টি গ্রাম। এতে কৃষকের বীজতলা, রোপা আমন ও সবজি মিলে ৪১২০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়।
জেলা মংস্য বিভাগের তথ্যমতে, ক্ষতি হয়েছে মৎস্য খাতেও। আখাউড়ায় ৪৩০ ও কসবায় ৪০০টি পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য চাষিরা জানান, লাভের আশায় ব্যাংক ঋণ ও ধার দেনা করে মাছ চাষ করেছিলেন। তবে আকস্মিক বন্যায় সব হারিয়ে এখন তারাও নিঃস্ব। আখাউড়া মৎস্য চাষি আবুল কাসেম বলেন- ‘আমার ৩টি পুকুর ছিল সবগুলো মাছ বন্যার পানিতে চলে গেছে।’
জেলা মংস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রওনক জাহান জানান, প্রাথমিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়ন করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page