October 17, 2026, 4:24 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ইয়ানূর রহমান : শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক বহনকারি আটক হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে শার্শার দক্ষিণ বুরুজ বাগান মাদক পল্লী এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়।

 

আটককৃত ব্যক্তি দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রিকশা ভ্যান চালক আকবর আলীর স্ত্রী।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাদক পল্লী খ্যাত এলকার আম্বিয়া খাতুনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

 

উদ্ধারকৃত মাদক উদ্ধারের ঘটনায় জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page