April 12, 2026, 9:44 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তরপাড়ায় একটি মসজিদের পাশে জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৪) ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা। তারা সদর উপজেলার পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদ্রাসার ছাত্রী ছিল।

নাঈমার বাবা বিল্লাল মিয়া জানান, শুক্রবার দিন বিকালে তারা মাদ্রাসায় যায়। শনিবার সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা মাদ্রাসায় নাই। খবর পেয়ে পরিবার নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাতে তারা দুষ্টামি করলে তাদের শাসানো হয় তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে শিক্ষক জানান সিসি ক্যামের ফুটেজ আছে পরে দেখতে পাবেন আগে তাদের খুঁজে বের করুন।

ঘটনার ৪ দিন পর আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তরপাড়ায় একটি মসজিদের পাশে জমির পানিতে তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়েদের খবর দিলে আমরা গিয়ে তাদের সনাক্ত করি।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page