November 3, 2026, 6:10 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসে ইরানের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সামর্থ্যের পরিপ্রেক্ষিতে ব্রিকসের প্রধান সদস্যরা এই জোটে ইরানের যোগদানকে স্বাগত জানিয়েছে। শুক্রবার কেপটাউনে সাংবাদিকদের এ কথা বলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

গত বছরের ২৭ জুন উদীয়মান অর্থনীতিক জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়েছিল ইরান।

দেশটির শীর্ষ কূটনীতিক দক্ষিণ আফ্রিকার রাজধানীতে ফ্রেন্ডস অব ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তার পূর্বে অংশগ্রহণের সাফল্যের বর্ণনা করছিলেন। অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিকস জোটের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা রয়েছে এই জোটের সদস্য দেশগুলোতে এবং বিশ্ব অর্থনীতির এক-পঞ্চমাংশের প্রতিনিধিত্ব করে তারা।

শুক্রবার কেপটাউনে সাংবাদিকদের আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান ও বিদ্যমান সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্রিকসের মূল সদস্য রাষ্ট্রগুলো এই সংস্থায় যোগ দেয়ার ব্যাপারে ইরানকে স্বাগত জানিয়েছে।’

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি ইরানের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। ইরানের সদস্য পদ নিশ্চিত করার জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানান।

শক্তিশালী এই জোটে যোগ দেয়ার জন্য যেসব দেশ বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে ইরান তাদের অন্যতম। এছাড়াও জোটে যোগদানের জন্য আলজেরিয়া, আর্জেন্টিনা, সৌদি আরব, তুরস্ক, মিসর এবং আফগানিস্তান, ইন্দোনেশিয়ার মতো দেশ গুলো অগ্রহী।

সদস্যপদ পাওয়ার জন্য অন্যান্য সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে রয়েছে কাজাখস্তান, নিকারাগুয়া, নাইজেরিয়া, সেনেগাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। গত বছরের মে মাসে অনুষ্ঠিত ব্রিকস সম্প্রসারণ সংলাপ সভায় তাদের সকলের অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page