September 18, 2026, 8:05 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার গঠন ইরানের ইসলামী বিপ্লবের দূরদর্শী চিন্তার ফসল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই, তৃতীয় পথের সংগ্রাম অথবা অন্য দেশের উপর একটি দেশের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা ইরানের ইসলামী বিপ্লবের পথ ধরেই শুরু হয়েছে।

গত কয়েক দশক ধরে বৈশ্বিক কাঠামোতে পরিবর্তনের  যে প্রক্রিয়া শুরু হয়েছে সে কথা উল্লেখ করে রাশিয়ান প্রাচ্যবিদ এবং ইরান বিশেষজ্ঞ বলেছেন: “ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্রতিষ্ঠানের গঠন প্রকৃতপক্ষে ইরানের ইসলামী বিপ্লবেরই দূরদর্শী চিন্তার ফসল।” পার্সটুডে জানিয়েছে, মস্কোতে ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এলেনা দুনায়েভা আরও বলেছেন: “ইরানের ইসলামী বিপ্লব ছিল বিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি এবং বিশ্বে এর ব্যাপক প্রভাব রয়েছে।”

সমসাময়িক ইতিহাসে ডক্টরেট ডিগ্রিধারী এই রুশ বিশেষজ্ঞ বলেছেন, “বর্তমান যুগেও আন্তর্জাতিক ব্যবস্থার উপর ইসলামী বিপ্লবের প্রভাব অব্যাহত রয়েছে।”

রাশিয়ার এই প্রাচ্য বিশেষজ্ঞ  আরো বলেছেন: ইরানের ইসলামী বিপ্লবের একটি স্লোগান ছিল “পূর্বও নয়, পশ্চিমও নয়”, যার অর্থ ছিল বিশ্বের অন্যান্য দেশের উপর পরাশক্তির আধিপত্য দূর করা। সেই সময়ে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের নাগরিকদের মধ্যে, এই স্লোগানটি বোধগম্য এবং গ্রহণযোগ্য ছিল না, কিন্তু এখন আমরা এমন এক যুগে বাস করছি যখন বৈশ্বিক কাঠামোতে পরিবর্তন হচ্ছে এবং এটা লক্ষ করা যাচ্ছে যে ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গঠন ইসলামী বিপ্লবের দূরদর্শী চিন্তার বিকাশ এবং সম্প্রসারণের ফল।

বিশ্বের তৃতীয় পথের সংগ্রাম সম্পর্কে মরহুম ইমাম খোমেনির তত্ত্বের কথা উল্লেখ করে দুনায়েভা বলেন: “ইসলামী বিপ্লব এবং ইরানে ইসলামী প্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা গঠনের ৪৬ বছর পর, আমরা সকলেই এই ধারণাটি অর্থাৎ (“পূর্বও নয়, পশ্চিমও নয়” স্লোগান) গ্রহণ করি এবং বলা যেতে পারে যে আমরা এই তৃতীয় পথের সংগ্রামের দিকেই এগিয়ে যাচ্ছি।”

মস্কো সরকারী ইউনিভার্সিটির এশিয়া ও আফ্রিকা অনুষদের সহযোগী অধ্যাপক আরও বলেন: “বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার ধারণাটি এখন বিশ্বে ব্যাপক জনসমর্থন লাভ করেছে এবং ইরান এই ধারণার অন্যতম প্রধান উদ্ভাবক হিসেবে ব্রিকস কাঠামোতে প্রবেশ করেছে।”

এই প্রাচ্যবিদ উল্লেখ করেছেন: প্রকৃতপক্ষে, তৃতীয় পথের আন্দোলন বা সংগ্রাম, অথবা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার এবং অন্য দেশের উপর একটি দেশের আধিপত্যের মোকাবিলা করার চেতনা মূলত ইরানের ইসলামী বিপ্লব থেকে পাওয়া প্রেরণা থেকেই এসেছে।

২০২৪ সালের শুরুতে  ইসলামী প্রজাতন্ত্র ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত এবং ২০২৫ সালের শুরুতে ইন্দোনেশিয়া ব্রিকস গ্রুপের মূল সদস্য হিসেবে যোগদান করে, যার ফলে এই জোটের সদস্য সংখ্যা এখন দশে পৌঁছেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page