November 3, 2026, 4:41 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিনকে কূটনৈতিক নিরাপত্তা দেবে দক্ষিণ আফ্রিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকা বলেছে, সে দেশে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোহানেসবার্গ সফরে গেলে তাকে কূটনৈতিক নিরাপত্তা দেয়া হবে।

বিদেশি সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে না।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী গ্রেইস নালেদি মান্দিসা পাান্দোর বলেন, ব্রিক্সের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ও শীর্ষ সম্মেলনে যোগ দেয়া ব্যক্তিদের  কূটনৈতিক ছাড় এবং সুবিধা দেয়া হবে। চলতি বছরের জুন মাসে কেপটাউনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এবং আগস্ট মাসে জোহানেসবার্গে শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন ও জোর করে ইউক্রেন থেকে রাশিয়ায় শিশু পাচারের কথিত অভিযোগে এই পরোয়ানা জারি করে। জবাবে রাশিয়া বলেছে, তারা আইসিসির কর্তৃপক্ষকে বৈধ বলে স্বীকার করে না। মস্কো আন্তর্জাতিক এই সংস্থাকে অনুমোদন করেনি।

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page