October 1, 2026, 9:23 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাক্ষাৎ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ৫ ডিসেম্বর এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়েছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস ও গাইডও ফোকসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই জনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার ভিডিও ধারণ করা হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা কথা বলেছেন।

গাইডও ফোকস তাদের ওয়েবসাইটেও দুজনের মধ্যে কপোকথনের একটি ভিডিও আপলোড করেছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান।

গত বছরের ৫ আগস্ট হাসিনা শাসনের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসেন আনোয়ারুজ্জামান। বাংলাদেশে একাধিক হত্যা মামলার আসামি আনোয়ারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র।

খবরে বলা হয়েছে, স্টারমারের সঙ্গে দেখা করার পর গত ৮ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লন্ডনে হাসিনা-সমর্থিত সমাবেশ করেছিলেন। আনোয়ারুজ্জামান বৃটেনের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও ঘনিষ্ঠ। একাধিকবার সেসব ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page