October 30, 2026, 2:38 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ব্লিংকেনের সৌদি সফর ; ইসরাইলের সাথে সম্পর্ক ও তেলের দামের বিষয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান করেছে রিয়াদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরব সফর করার সময় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে যে চাপ সৃষ্টি করেছেন তা প্রত্যাখ্যান করেছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া, তেলের দাম কমানো এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি পুনর্বিবেচনার কথা বললেও তা মেনে নিতে রাজি হয়নি রিয়াদ।

গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যান্টনি ব্লিংকেন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ওয়াশিংটন তার অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে যাবে। তিনি বলেন, ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি ওয়াশিংটনের কাছে অগ্রাধিকার পাচ্ছে।

সংবাদ সম্মেলনের সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে সৌদি আরবের খুব সামান্যই লাভ হবে। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা না হলে এই সম্পর্ক থেকে কোনো লাভ পাওয়া যাবে না। তিনি সুস্পষ্ট করে বলেন, ফিলিস্তিন ইস্যু আরব দেশগুলোর কাছে এখনো কেন্দ্রীয় ইস্যু এবং এটি সৌদি আরবের পররাষ্ট্রনীতির শীর্ষে রয়েছে। তিনি এই একই বক্তব্য গত ১৯শে মে আরব লীগের শীর্ষ সম্মেলনেও দিয়েছিলেন।
সে সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “আমরা ফিলিস্তিনি ভূখণ্ড উদ্ধার, সেখানকার জনগণের বৈধ অধিকার এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জনগণকে সহযোগিতা দিতে মোটেই দেরি করব না।”

গতকালের সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার সঙ্গে আমেরিকা সম্পর্ক স্বাভাবিক করবে না এবং অন্য কোনো দেশ বাশার আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক তাও সমর্থন করে না।
অন্যদিকে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, সিরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করেছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, “আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু আমরা একসাথে কিভাবে কাজ করতে পারি তার পথ ও পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করছি।”

চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে প্রিন্স ফারহান বলেন, আমরা আমেরিকার সাথে সম্পর্ক রাখার পাশাপাশি আরো বহু মিত্র দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে পারি। এ ধরনের নজির আমেরিকা বহু ক্ষেত্রেই রেখেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page