September 4, 2026, 4:13 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতের মহারাষ্ট্রের অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ ; ৫জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেঁপে উঠেছে ওই কারখানাসংলগ্ন এলাকা। এ ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকাজে সহায়তা করছেন স্থানীয়রাও। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছে তারা। বিস্ফোরণে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। এর নিচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে। কংক্রিটের চাঁই সরাতে আনা হয়েছে জেসিবি। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুজনকে বের করে আনা হয়েছে। উদ্ধার হয়েছে এক জনের মৃতদেহ। বাকি ১১ জনের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page