October 11, 2026, 8:16 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ভারতের মহারাষ্ট্রের একটি বাস স্টপের নাম এখন ‘বাংলাদেশ’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি বাস স্টপের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ’। বাস স্টপটি রাজ্যটির ভাইন্দর ওয়েস্ট এলাকায় অবস্থিত এবং শুক্রবার (১৬ জুন) স্থানীয় সিভিক বডি নতুন এই নামকরণ করে।

নতুন নামকরণের আগে বাস স্টপটি ইন্দিরা নগর নামে পরিচিত ছিল। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (১৭ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানে জেলার মীরা ভাইন্দর সিভিক এলাকায় একটি বাস স্টপের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ’। বাস স্টপটি ভাইন্দর ওয়েস্ট এলাকার উত্তান চকে অবস্থিত এবং শুক্রবার সেখানকার সিভিক বোর্ড নতুন এই নাম সামনে আনার পর বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।

এক বাসিন্দা বলেছেন, ‘এ এলাকায় পশ্চিমবঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা বাস করে। এসব মানুষ বহু বছর আগে চাকরি এবং সস্তা বাসস্থানের খোঁজে এখানে এসেছিল। এলাকাটি প্রথমে ইন্দিরা নগর নামে পরিচিত ছিল। কিন্তু বাঙালিদের উপস্থিতির কারণে এটিকে বাংলাদেশ বলা হতো।’

এনডিটিভি বলছে, বেশ কয়েকজন বাসিন্দা নতুন এই নামের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, বাস স্টপটির নতুন এই নাম এলাকার পরিচয়কে প্রভাবিত করবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page