October 15, 2026, 12:21 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে যান ড. ইউনূস। তাকে অভ্যর্থনা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।

ড.ইউনূস ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময়য় তিনি মনমোহন সিংকে নিয়ে স্মৃতিচারণ করেন।

ড.ইউনূস বলেন, (প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও) তিনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন। অনেক প্রজ্ঞাবান ছিলেন তিনি। ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

মনমোহন সিং গত সপ্তাহে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page