November 2, 2026, 11:05 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতে কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের মাসের শুরুতেই সস্তা হল এলপিজি গ্যাস সিলিন্ডার। প্রতি সিলিন্ডার পিছু ১০০ টাকা কমানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১ আগস্ট)  তেল বিক্রয়কারী সংস্থাগুলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমায়। গত জুলাই মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে ৭ টাকা বাড়ানো হয়েছিল। এই মাসে ১০০ টাকা দাম কমিয়ে বড় সুরাহা দেয়া হয়েছে সাধারণ মানুষকে।

তবে এই দাম কমেছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্যই। যার ফলে হোটেল মালিক, ছোট রেস্তোরাঁ ও হোটেল মালিকরা উপকৃত হবেন। আপাতত ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও ধরনের পরিবর্তন করা হয়নি।

সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিকে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে অবশ্য তখনও কোনও হেরফের হয়নি। গত বেশ কয়েক মাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে অপরিবর্তিত।

কোন শহরে বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম কত?

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার হল ১৯ কেজির গ্যাস সিলিন্ডার। এগুলো সাধারণত হোটেল, রেস্তোরাঁতেই ব্যবহার করা হয়। দেখে নেওয়া যাক প্রধান চার মেট্রো শহরে এই দাম কমার পরে বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম কত হল?

কলকাতা:  শহর কলকাতায় এই দাম রয়েছে 1820.50 টাকা। যা কিনা আগের মাসে ছিল 1920 টাকা। অর্থাৎ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডার পিছু 100 টাকা।

নয়াদিল্লি: দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগের মাসে ছিল ১৭৮০টাকা, এখন সেই দাম রয়েছে ১৬৮০ টাকা। অর্থাৎ নয়াদিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১০০ টাকা।

মুম্বই: বাণিজ্যিক রাজধানী শহরেও কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। ১৭৪০.৫০ টাকা থেকে মুম্বইতে গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৬৪০.৫০ টাকা।

চেন্নাই: দক্ষিণের মেট্রো শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৮৫২.৫০ টাকা। যা কিনা গত মাসে ছিল ১৯৫২ টাকা।

তবে ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। বাড়িতে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, সেগুলো আসলে 14.2 কেজির গ্যাস সিলিন্ডার। গত কয়েক মাসে এই সিলিন্ডারের দামেই কোনও পরিবর্তন আসেনি। কলকাতায় গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম রয়েছে 1129 টাকা। যা কিনা দেশের চার মেট্রো শহরের মধ্যে সবচেয়ে বেশি।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page