October 11, 2026, 11:04 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভারতে নেতাগিরি ; চাকরির নামে টাকা গ্রহণ ; চাকরী না দেওয়ায় নেতার বাড়ি দখলে নিলো প্রতারিতরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কুলে চাকরি দেওয়ার নাম করে নয়জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়েছিলেন স্থানীয় এক নেতা। কিন্তু চাকরি মেলেনি, টাকাও ফেরত পাননি প্রতারিতরা। শেষ পর্যন্ত তারা সেই নেতার বাড়ির একাংশে ইটের দেওয়াল গেঁথে দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতে ঘটেছে এ ঘটনা।

স্থানীয় কয়েক যুবকের অভিযোগ, ২০১৯ সালে চারঘাট পঞ্চায়েতের তৃণমূল প্রধান বাসন্তী বিশ্বাস ও তার স্বামী নিখিলরঞ্জনকে কয়েক দফায় প্রায় ৫৩ লাখ রুপি দিয়েছিলেন তারা। কিন্তু কেউই প্রতিশ্রুত চাকরি পাননি। এরপর একাধিকবার চেয়েও অর্থ ফেরত মেলেনি।

ওই চাকরিপ্রার্থীদের দাবি, কয়েক মাস আগে সালিশি সভায় পঞ্চায়েত প্রধান ও তার স্বামী অর্থ ফেরত দেওয়ার জন্য পাঁচ মাস সময় নিয়েছিলেন। তার মধ্যে অর্থ ফেরত দিতে না পারলে বাড়ির একাংশ এবং নিজেদের ছয় শতক জমি মোহম্মদ মাজহারসহ কয়েকজন চাকরিপ্রার্থীর নামে ছেড়ে দেবেন বলে তারা লিখিত দিয়েছিলেন।

কিন্তু পাঁচ মাস কেটে গেলেও অর্থ ফেরত পাননি কেউ। অভিযোগ, ‘লিখিত চুক্তি’ মোতাবেক গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মাজহার ও অন্য কয়েকজন চাকরিপ্রার্থী মিলে পঞ্চায়েত প্রধানের বাড়ির একটি অংশ ইট দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেন। প্রধান ও তার স্বামী এরই মধ্যে এলাকা ছেড়েছেন। দখলের সময় বাড়িতে কয়েকজন নারী ছিলেন শুধু। তারা বাধা দিলেও যুবকেরা কাজ চালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

জমি-বাড়ির একাংশ দখল নেওয়ার কথা অস্বীকার করেননি মোহাম্মদ মাজহার। তিনি বলেন, চাকরি দেওয়ার নামে অর্থ নিয়েছিলেন প্রধান ও তার স্বামী। অর্থ ফেরত দিতে না পারলে জমি-বাড়ির কিছু অংশ লিখে দিতে চেয়েছিলেন। তাই আমরা জমির একটি অংশে প্রাচীর তুলেছি।

পুলিশের কাছে যাচ্ছেন না কেন? জবাবে মাজহারদের বক্তব্য, কয়েক মাস আগে অভিযোগ করা হয়েছিল থানায়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে এর আগে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

কিন্তু এভাবে কারও অনুপস্থিতিতে বাড়ির দখল নেওয়া বেআইনি কি নয়? পুলিশের বক্তব্য, জমি দখল করা হচ্ছে বলে মালিকের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাছাড়া আদৌ একে দখল বলা যাবে, নাকি সত্যিই কাগজে-কলমে সম্পত্তি হস্তান্তর হয়েছিল, তা-ও স্পষ্ট নয়। ফলে আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। পঞ্চায়েত প্রধান বা তার স্বামী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page